ফের জঞ্জাল ফেলতে গিয়ে বিপক্ষের মুখে বারাসাত পৌরসভা। গত এক বছরের বেশি সময় ধরে জঞ্জাল ফেলার নির্দিষ্ট স্থানে কদম্বগাছির মানুষজন বিক্ষোভ দেখিয়ে জঞ্জাল ফেলা বন্ধ করে দেয়। তাদের দাবি, আধুনিকীকরণ করতে হবে ওই ভ্যাটের , যাতে গন্ধ না বের হয় । এদিকে সেই জঞ্জাল ফেলবার জায়গা আধুনিকীকরণ কাজে হাত না দিয়েই অন্যত্র জঞ্জাল ফেলার আয়োজন করেছিল বারাসাত পৌরসভা খিলকাপুর পঞ্চায়েতের চাটুরিয়া গ্রামে । কিন্তু সেখানেও বেশ কিছুদিন ময়লা ফেলার পর স্থানীয় মানুষজন ভ্যাটের গন্ধে এতটাই বিরক্ত হচ্ছেন যে বারাসাত পৌরসভাকে আজকে জঞ্জাল ফেলার গাড়ি আটকে দেয়। তাদের দাবি অবিলম্বে সেখানে জঞ্জাল ফেলা বন্ধ করতে হবে। জঞ্জাল নিয়ে বারাসাত পৌরসভার নাজেহাল অবস্থা।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারাসাত পৌরসভার জঞ্জাল দপ্তরের সিআইসি এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য তারাও স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েন। এখন মীমাংসা করে কিভাবে এই জঞ্জাল ফেলার সমাধান করা যায় তা নিয়ে পৌরসভা আলোচনা করতে শুরু করেছে।।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

