ফের প্রতারণা! ফের ধর্ষণ? বিয়ে করবে বলে এক মহিলাকে ধর্ষণ করলেন এসএসবি কর্মরত এক জওয়ান, অভিযোগ এমনটাই ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিশ্বজিৎ দত্ত, বাড়ি বাদুড়িয়া থানা এলাকায়। জানা গিয়েছে হাবড়ার এক মহিলার সঙ্গে তার সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় কয়েক মাস আগে। এরপর সেই মহিলার বাড়িতে এসে তাকে ধর্ষণ করে জওয়ান এমনটাই অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ।
সম্প্রতি হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ বিশ্বজিৎ দত্তকে বাদুড়িয়া এলাকা থেকে গতকাল বিকেলে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে তোলা হয় বারাসাত আদালতে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

