আবারও শহর কলকাতা থেকে উদ্ধার হল নিষিদ্ধ মাদক দ্রব্য । সার্ভে পার্ক থানা এলাকার বাইপাসের অজয়নগর মোড় থেকে কলকাতা পুলিশের STF বাহিনী উদ্ধার করে প্রায় ১২৮ কেজি গাঁজা । একটি এসইউভি গাড়ি থামিয়ে তা থেকে উদ্ধার করা হয় ‘গাঁজা’ ।
মঙ্গলবার রাতের ওই অভিযানে, গাড়ি চালক বরকত খান ওরফে ইমরানকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। প্রাথমিকভাবে পুলিশের জানিয়েছেন, ওড়িশা থেকে ওই গাঁজা পাচার করা হচ্ছিল দক্ষিণ শহরতলীতে। গাড়ির সিটের ভিতরে ওই মাদক ১০ টি ব্যাগে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় লালবাজার নারকোটিক্স ডিপার্টমেন্ট এবং সার্ভে পার্ক থানার পুলিশ। গাঁজার মূল্য আনুমানিক ১ কোটি টাকার ওপর। ওড়িশা থেকে মাদক এনে গড়িয়া স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল এবং গড়িয়া স্টেশনে কোনও এক ‘দাদা’-র হাতে এই গাঁজা গুলো পাচারের পরিকল্পনা করা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ । গড়িয়া স্টেশনে যে ‘দাদা’র হতে ওই গাঁজা দেওয়ার পরিকল্পনা ছিল, সেই ‘দাদা’র খোঁজও চালাচ্ছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

