নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিক হবে এবং মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর।কদিন আগে এই খবরে রব উঠেছিল চারদিকে।শোনা গিয়েছিল, সৌরভ গাঙ্গুলি আরও ভালো করে জানতে, বুঝতে কলকাতায় আসবেন রণবীর কাপুর। গতকাল অর্থাৎ রবিবার কলকাতায় এলেন রণবীর, কিন্তু সব জল্পনায় জল ঢাললেন।
গতকাল ইডেনে এসেছিলেন রণবীর, ‘বাংলার দাদা’ সৌরভ গাঙ্গুলির সঙ্গে তাঁর দেখাও হল কিন্তু এরপর খোলসাও হল সব জল্পনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রণবীর স্পষ্ট জানালেন, তিনি তাঁর নতুন সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’ এর প্রচারে এসেছেন। সেই সঙ্গে এও জানালেন, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে নাম ভূমিকায় অভিনয়ের প্রস্তাব তাঁকে কেউ দেয়নি। সৌরভ গাঙ্গুলিও এই খবরে সম্মতি জানালেন। জল্পনা শেষ হল ঠিক। কিন্তু এখান থেকে আবারও জল্পনার সূত্রপাতও হল। তাহলে সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করবেন কে?Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

