নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
ঢাকায় সৌরভ হাসিনা সাক্ষাৎ। দুদিনের সফরে বাংলাদেশ গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আজ ঢাকার গণ ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা গিয়েছিলেন সৌরভ। সেই খবর পেয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন শেখ হাসিনা।শেখ হাসিনা র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায় কে আজ মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন শেখ হাসিনা। সস্ত্রীক বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রিন্স অব ক্যালকাটা। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। সূত্রের খবর, আলোচনায় উঠে আসে, রাজনীতি থেকে ক্রিকেট প্রসঙ্গ। উল্লেখ্য বৃহস্পতিবারই বাংলাদেশ সফরে যান সৌরভ সেখানে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেন তিনি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

