।।প্রসেনজিৎ সাহা।।
গোসাবাঃ সুন্দরবনের পিছিয়ে পড়া দ্বীপাঞ্চলের মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দুদিনের বিশেষ ক্যাম্প শুরু করেছে গোসাবায়।
গোসাবা ব্লক প্রশাসনের উদ্যোগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি গোসাবা কর্মতীর্থ ভবনে এই দুয়ারে ডাক্তার নামক ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। হৃদরোগ বিশেষজ্ঞ, মহিলা রোগ বিশেষজ্ঞ, স্নায়ু রোগ বিশেষজ্ঞ সহ মোট ৯ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকদের ২৫ জনের একটি দল দুদিন ধরে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা প্রদান করবেন। গোসাবা ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই দুয়ারে ডাক্তার নামক চিকিৎসা পরিষেবার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। এদিন এই ক্যাম্পের উদ্বোধন করেন ক্যানিংয়ের মহকুমাশাসক প্রতীক সিং।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

