শৈবতীর্থ তারকেশ্বর, শিবরাত্রির বিশেষ পুজো উপলক্ষে ভক্তরা আসছেন মন্দির চত্বরে। যদিও মূল পূজা হবে সন্ধ্যার পর। পুজো উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর ।পুরোহিতদের দাবি আজকের এই বিশেষ দিনে সারা দেশের মতো এখানেও পুজো হয় নিয়ম মেনে, তাই বিশেষ তিথি মেনে এখানে পূজো হয় । ভক্তরাও তাদের মনস্কামনা পূরণের জন্য পুজো দিচ্ছেন । আজকের দিনে আসতে পেরে তারা খুশি ।
অন্যদিকে, শিবরাত্রি উপলক্ষে ভক্তের সমাগম নদীয়ার মাজদিয়ার শিব নিবাসে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এই শিবনিবাস মন্দিরে, কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে প্রতিষ্ঠা হয় এই শিবনিবাস মন্দিরের। শিবরাত্রি দিনে আজ বিশেষ পূজা পাঠ হয় এই মন্দিরে, সকাল থেকেই ভক্তদের ঢল রয়েছে মন্দির চত্বরে , পাশাপাশি মন্দিরের মাঠে বসে মেলা, পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয় মন্দির চত্বরে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

