।।অভয় নাগ।।
চন্দনের গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করেছে গ্রামবাসীরা, চাকরি যেতে শুরু করলে এলাকায় হাহাকার পরে যাবে।নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হতে গ্রেফতার হয়েছেন বাগদার মামাভাগ্নের চন্দন মন্ডল। চন্দনের গ্রেফতারের পর প্রতিবেশীরা মুখ খুলতে না চাইলেও মুখ খুলতে শুরু করেছেন গ্রামের অন্যান্য বাসিন্দারা।
তারা বলছেন শুধু এলাকায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বহু চাকরি দিয়েছে চন্দন। শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরেই চাকরি দিত।তার সঙ্গে প্রভাবশালীদের সম্পর্ক ছিল। পুজোতে তার বাড়িতে আসতো। গ্রামবাসীরা জানান, ইতিমধ্যে এলাকার গ্রুপ -ডি র সাত আটজনের চাকরি বাতিল হয়েছে। এই ভাবে চাকরি বাতিল হতে শুরু করলে এলাকায় হাহাকার পরে যাবে।
পাশাপাশি গ্রামবাসীরা চন্দনের হয়ে কাজ করা এক মিডিলম্যানের কথাও তুলে ধরেছেন। তারা বলছেন সেই মিডিলম্যানের বাড়িতে ইতিমধ্যে টাকা ফেরত চাইতে লোক আসতে শুরু করেছ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

