নিউজটাইম ওয়েবডেস্ক : ।। হিরক রায় ।।
মহার্ঘ ভাতার দাবিতে কুড়ি এবং একুশে ফেব্রুয়ারি ৪৮ ঘন্টা কর্ম বিরতির ডাক দিয়েছে সরকারী কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। আর এবার সেই সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি দিয়ে ফেসবুক পোস্ট উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন “২০,২১ তারিখে না এলে ২২ তারিখে বাড়িতেই থাকুন।” তিনি এই ফেসবুক পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিতে চেয়েছেন কুড়ি ২১তারিখে কর্মবিরতি পালন করলে অফিসে না আসলে তাদের চাকরিও চলে যেতে পারে। অর্থাৎ তাদের আগামী দিনে বাড়িতেই থাকতে হবে। উদয়ন গুহের এই হুঁশিয়ারি সরকারি কর্মচারীরা কিভাবে নিবে সেটাই এখন দেখার।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

