নিউজটাইম ওয়েবডেস্ক : নজির তৈরি করল স্পেন। মহিলাদের পক্ষে নয়া আইন পাশ হল সেখানে। এবার থেকে ঋতুকালীন ব্যথায় মহিলারা শুধু ছুটি পাবেন তাই-ই নয়, সবেতন ছুটি পাবেন।গতকালই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রসঙ্গত ইউরোপের দেশগুলির মধ্যে একমাত্র স্পেন সরকার এই সিদ্ধান্ত নিয়ে নজির সৃষ্টি করেছে।
এবার থেকে সেখানের মহিলারা ঋতুকালীন বেদনায় চাইলেই ছুটি পাবেন। চিকিৎসকের নোট যথেষ্ট এই ছুটি পেতে। তবে ছুটির সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।স্পেনের ইকুয়ালিটি মন্ত্রী বৃহস্পতিবার বলেন, ‘এবার আর ব্যথা নিয়ে কাজে যেতে হবে না। কর্মক্ষেত্রে ব্যথা কমাতে আর ওষুধ খেতে হবে না। ব্যথা লুকোতেও হবে না আর।’Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

