নিউজটাইম ওয়েবডেস্ক : তুরষ্কের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও কম্পন। এবার কেঁপে উঠল নিউজিল্যান্ডের উত্তর পশ্চিম ওয়েলিংটন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। সেখানের স্থানীয় সময় সন্ধ্যে ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনূভূত হয়। প্রায় ১০ থেকে ২০ সেকেন্ড কম্পন অনুভূত করতে পারেন নিউজিল্যান্ডবাসী। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
অন্যদিকে এখনও ভূমিকম্পের রেশ কাটাতে পারেননি তুরস্কবাসী। ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে তুরষ্ক। নিমেষে সাজানো জীবন পরিণত হয় ধ্বংসস্তূপে। এখনও পর্যন্ত সেখানে উদ্ধারকার্য চলছে। ৩৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সেখানে। ধ্বংসের দুঃস্বপ্ন দেখল নিউজিল্যান্ডও। যদিও এই যাত্রায় রক্ষা পেয়েছেন তাঁরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

