নিউজটাইম ওয়েবডেস্ক : বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ঘটল বিপত্তি। বোমা ফেটে এদিন গুরুতর আহত হলেন ৩ শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার ঘুটিয়ারি শরিফে।বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
জানা গিয়োছে, ছাত্তার হালদার নামে ঘুটিয়া শরিফ এলাকার এক বাসিন্দা নিজে বোমা বানান। তারপর সেগুলি শুকানোর জন্য রোদেও দেন। সেই বোমাগুলিকে বল মনে করে খেলতে গিয়েই বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। এই বিস্ফোরণের জেরেই গুরুতর ভাবে আহত হয়েছে তিনজন শিশু। সাথে সাথেই ওই তিনজনকে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু শারীরিক অবস্থা ক্রমশ্য অবনতি হওয়ায় দু’জন শিশুকে সেখান থেকে কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সত্যিই কি খেলতে গিয়ে ঘটেছে এই বিস্ফোরনের ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোন রহস্য! পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে জীবনতলা থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

