নিউজটাইম ওয়েবডেস্ক : এপ্রিল মাসে যে পুরভোট হবে তা আগে থেকেই ঠিক ছিল। এবার ১২ এপ্রিল কলকাতে সহ হাওড়ায় পুরোভোট করতে চাইছে রাজ্য সরকার। তবে ব্যারাকপুর, সল্টলেক ও আসানসোল বাদে বাকি পুরসভাগুলিতে ২৬ বা ২৭ এপ্রিল করে ভোট করতে চায় সরকার।
উল্লেখ্য, রাজ্যের নগরোন্নয়ন দফতরের কাছে চিঠি দিয়ে দিনক্ষণ জানতে চাইবে নির্বাচন কমিশন। তখনই এই দুটি দিনের কথা কমিশনকে জানানো হবে বলে জানা গিয়েছে নবান্নের তরফে। আসলে রাজ্য চাইছে, রমজান মাসের আগে যেন কলকাতা এবং হাওড়ার ভোট শেষ হয়ে যায়। এবং রমজান মাসেই বাকি পুরসভাগুলিতে ভোট হবে । এপ্রিলে মোট ১০২টি পুরসভায় ভোট হতে চলেছে। ব্যারাকপুরের ৮টি পুরসভার এখন ভোট হচ্ছে না। সল্টলেক ও আসানসোল এই দুটি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ অক্টোবর ২০২০তে। তাই এই দুটি পুরসভার ভোট হবে পুজোর পর।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

