নিউজটাইম ওয়েবডেস্ক : নাগরিকত্বের প্রমাণ হিসাবে জমির কাগজ, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা প্যান কার্ড ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিল গুয়াহাটি হাইকোর্ট।
জাবেদা বেগম নামে এক মহিলা তাঁর বাবা-মার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নথিপত্রের মাধ্যমে প্রমাণ করতে পারেননি। তিনি তাঁর ব্যাংকের কাগজ, জমির দলিল ও প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে আদালতে দাখিল করেছিলেন। কিন্তু এর কোনওটিই নাগরিকত্বের প্রমাণ নয় বলে জানিয়ে দিল গুয়াহাটি হাইকোর্ট। প্রসঙ্গত গত বছর অগস্টে প্রকাশিত হওয়া এনআরসি-র সর্বশেষ তালিকায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়ে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

