নিউজটাইম ওয়েবডেস্ক : কলেজ হোস্টেলের আবাসিকাদের সাথে অসভ্য অচরণের জেরে এবার গ্রেফতার হলেন কলেজের প্রধান শিক্ষিকা সহ আরও তিনজন। জানা গিয়েছে, গত সোমবার গুজরাটের ভূজে কলেজ হস্টেলের আবাসিকাদের মধ্যে কার পিরিয়ড চলছে তা জানতে সকলকে ববস্ত্র করা হয়। পুরো ঘটনাটি ঘটে কলেজের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য আরও কয়েকজন শিক্ষিকাদের উপস্থিতিতে।
ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেয় কচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের জন্য গঠিত হয় পাঁচ জন সদস্যের একটি কমিটি। এই কমিটির শীর্ষে ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য দর্শনা ঢোলাকিয়া। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার কমিটির সদস্যরা কলেজেও যান। সব দিক খতিয়ে দেখে অবশেষে শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা, রীতা রানিগা সহ আরও তিন কর্মী—কোঅর্ডিনেটর অনিতা চোহান, হস্টেল সুপারভাইজার রমিলা হিরানি এবং পিওন নয়না গোরাসিয়াকে গ্রেফতার করে কচ পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদেরকে পুলিশ হেফাজত রাখা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সোমবার হস্টেলের বাগানে একটি ব্যবহার করা প্যাড পড়ে থাকতে দেখা যায়। তারপরেই ‘অপরাধী’-কে খুঁজে বের করতে সমস্ত ছাত্রীদের পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। বিবস্ত্র করে হোস্টেলের আবোসিকাদের ওপর চলে পরীক্ষা। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিভাবকেরা। এরপরেই তদন্তের ভিত্তিতে গ্রেফতার হন কলেজের প্রধান শিক্ষিকা সহ আরও তিনজন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

