।। অভয় নাগ ।।
কথায় বলে রাখে হরি মারে কে…! তুরস্কের বিধ্বংসী ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্ব কে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা প্রায় ছ- হাজার ছাড়িয়ে গেছে। স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে বারো হাজারের বেশি বহুতল ভেঙ্গে পড়েছে। এরকমই একটি বহুতলের ধ্বংসস্তুপ থেকে জীবন্ত অবস্থায় উদ্ধার হয় এক ফুটফুটে শিশু। সাথে সাথে তাকে তুরস্কের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করে উদ্ধারকারিরা।
চিকিৎসকদের চেষ্টায় এখন শিশু কন্যা একদম সুস্থ্য। যদিও শিশুটির বাবা মা সহ গোটা পরিবারের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তুপে শিশুটির নতুন জীবনের স্পন্দন তুরস্কের বিধ্বস্ত নাগরিক জীবনে একমাত্র সান্ত্বনা। তুরস্কের পাশাপাশি সিরিয়াতে ভূমিকম্প হয়েছে। সেখানেও প্রায় দু-হাজার মানুষের মৃত্যু হয়েছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

