ভুমিকম্পনের ফলে বিধ্বস্ত সিরিয়া এবং তুরস্ক । মৃত্যুর খবর আসছে একের পর এক । মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে ভিন দেশের । সুত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত ভুমিকম্পে মৃতের সংখ্যা ৪৩০০ জন । তবে সময়ের সাথে সাথে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা ।
আর তুরস্কের এই দুঃসময়ে অনেক দেশই সাহায্যের হাত বাড়িয়েছে , এবার সাহায্যের হাত বাড়াল ভারতও । ভূমিকম্পের পরবর্তী সময়ে যখন মৃত্যু সংবাদ আসছে, নিখোঁজ হচ্ছেন মানুষজন তখনই জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে ঘটনাস্থলে পাঠানো হয় কেন্দ্রের তরফে । ত্রাণ, খাবার, জল, ওষুধ, প্রয়োজনীয় সামগ্রী সাথে অত্যাধুনিক সরঞ্জাম সাথে নিয়ে ভারতীয় এনডিআরএফ-এর বিশেষ বাহিনীকে পাঠানো হয় উদ্ধারকার্যের জন্য ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

