নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভঙ্কর সিনহা ।।
ট্রাকের সাথে অ্যাম্বুলেন্স মুখোমুখি দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হল গুরুতর আহত আরো তিনজন। আহতরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে রবিবার রাতে ময়নাগুড়ি থেকে মুক্তি সাহা নামে এক রোগীকে নিয়ে তার পরিবারের সদস্যরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসছিলেন। সেই সময় ফুলবাড়ীর কাছে আমাই দীঘিতে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। মৃত তিনজন হল রিতু সাহা,বাপন ঘোষ, প্রশান্ত রায়। এ দিন রাতেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

