নিউজটাইম ওয়েবডেস্ক : ছেলের মারের আঘাতে মৃত্যু হল মায়ের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রিজেন্ট পার্ক থানা এলাকার কুঁদঘাটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কুঁদঘাটের বাবুপাড়া এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দেন, এক প্রৌঢ়ার মৃত্যুর বিষয়ে। পুলিশের কাছে তাঁরা অভিযোগ করেন যে, ওই প্রৌঢ়ার ছেলে তাঁকে সকালে মারধর করেন। তার পরেই মৃত্যু হয় ওই মহিলার।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এ দিন সকালে ১১টা নাগাদ প্রতিবেশীরা জানতে পারেন বছর পঞ্চাশের নমিতা দত্তের মৃত্যু হয়েছে। তাঁর ছেলে রাকেশ দাবি করেন যে, হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর মায়ের। কিন্তু বিষয়টি সন্দেহজনক মনে হয় প্রতিবেশীদের। কারণ, সকালে তাঁরা অনেকেই রাকেশের সঙ্গে তাঁর মায়ের বচসার আওয়াজ পেয়েছিলেন। এ দিন এক প্রতিবেশী বলেন, এর আগেও বিভিন্ন সময়ে রাকেশ তাঁর মাকে মারধর করেছে। তাই তাদের সন্দেহ হয়, নমিতার মৃত্যুতে ছেলের ভূমিকা আছে।সেই অনুযায়ী পুলিশকে খবর দেওয়া হয়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

