নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার ভোর ৩ টে ৩৫ মিনিটে প্রয়াত হন অভিনেতা তথা রাজনীতিবিদ তাপস পাল। অভিনাতার অকাল প্রয়ানে একদিকে যেমন শোকস্তব্ধ টলিপাড়া অন্যদিকে রাজনৈতিক মহল থেকেও আসছে শোকবার্তা। মঙ্গলবার তাপস পালের মৃত্যুতে অত্যন্ত ব্যথিত হয়ে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, “তাপস পলের মৃত্যুর কথা শুনে আমি অত্যন্ত দুঃখিত ও হতবাক। একদিকে তিনি বাংলা চলচ্চিত্রে যেমন একজন সুপারস্টার ছিলেন ঠিক সেভাবেই তিনি তৃণমূল পরিবারের একজন সদস্যও ছিলেন। তৃণমূল সাংসদ হিসাবে জনগণের সেবা করেছিলেন তিনি। আমরা তাকে খুব মিস করব। তাঁর স্ত্রী নন্দিনী, কন্যা সোহিনী এবং তাঁর অনেক ভক্তের প্রতি আমার সমবেদনা রইল।”
দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন তাপস পাল। গত ২৮ জানুয়ারি চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসায় সাড়াও দিতে শুরু করেন তিনি। এরইমধ্যে মুম্বই থেকে তাপস পালকে আমেরিকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করে তাঁর পরিবার। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই থেমে গেল আভিনেতার জীবন।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

