।। বিশ্বজিৎ ঘোষ ।।
মধ্যরাতে রূপনারায়ানপুরে হিন্দুস্তান কেবলস এর রাস্তার উপর বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেলো খড় বোঝাই ট্রাক। রাত বারোটা নাগাদ বিশাল উঁচু খড় বোঝাই একটি ট্রাক চিত্তরঞ্জনের দিকে যাচ্ছিল। সেই সময় রূপনারায়ানপুর স্টেট ব্যাংকের সামনেই খড় বোঝাই গাড়িটিতে আগুনের ফুলকি দেখা যায় । ধীরে ধীরে আগুন বাড়তে থাকে। সেই সময় রূপনারায়ানপুর জুড়ে লোডশেডিং ছিল।
ট্রাকটি রূপনারায়ানপুর ডি.এ.ভি বিদ্যালয়ের সামনে একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। দাও দাও করে আগুন জ্বলতে থাকে ট্রাকে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয় দমকল বিভাগে। তবে দমকল বাহিনী যাবার আগেই ট্রাকটি পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনায় কারো প্রাণহানি হয়নি। কী কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

