নিউজটাইম ওয়েবডেস্ক : প্রাইভেট কারের ধাক্কায় টোটো থেকে ছিটকে পড়ে মৃত্যু এক মহিলার, আহত ছেলে ও স্বামী | মৃতের নাম সুপ্রিয়া সাহা। ঘটনাটি শুক্রবার সকালে নিশ্চিন্দা থানা এলাকার সাঁপুইপাড়া রবীন্দ্রপল্লী এলাকায় ঘটে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে পৌঁছতে ছেলেকে সঙ্গে নিয়ে টোটো করে যাচ্ছিলেন মহিলা। টোটো চালাচ্ছিলেন স্বামী। রবীন্দ্রপল্লী এলাকায় পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে টোটোয়। টোটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যান মহিলা।
অভিযোগ,সে সময়ে তাঁর শরীরের ওপর দিয়েই চালক প্রাইভেট গাড়িটি চালিয়ে সেখান থেকে পালায়। স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই দুর্ঘটনায় ছেলে ও স্বামী আহত হন।গাড়ি ও ঘাতক গাড়ির চালককে খুঁজছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

