নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভঙ্কর সিনহা ।।
শিলিগুড়ির ফুলবাড়ি ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে এলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার, সকাল ১০টা নাগাদ তিনি সেখানে যান। তাকে গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানান বিএসএফ’এর জওয়ানরা। তারপর বিএসএফএর কার্যালয় তিনি ঘুরে দেখেন। বিএসএফ’এর আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। পরবর্তীতে সীমান্ত এলাকাও পরিদর্শন করেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্ডার এলাকায় বিএসএফ জওয়ানরা কিভাবে কাজ করছে তাদের কোনো সমস্যা রয়েছে কি না তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

