নিউজটাইম ওয়েবডেস্ক : ।। রাজীব ঘোষ ।।
শুক্রবার সকাল ১১টায় মালদায় প্রশাসনিক বৈঠক করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।মালদা,উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক কর্তাদের নিয়ে এই বৈঠক। শুধু প্রশাসনিক বৈঠকই নয়, বিভিন্ন প্রকল্পের বেনিফিশিয়ারিদের নিয়েও এদিন আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার আগেই গাজোল কলেজ মাঠ প্রাঙ্গণ ময়দানে শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি। জেলা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল এগারোটা পাঁচ মিনিটে হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী আসবেন মালদার গাজোল ব্লকের কলেজ প্রাঙ্গণ ময়দানে। সেখানে এক ঘন্টার একটি বৈঠক করবেন তিনি। যদি এটা কোন রাজনৈতিক বৈঠক নয়, সম্পূর্ণ প্রশাসনিক এবং বেনিফিসিয়ারিদের নিয়েই এই কর্মসূচি তৈরি হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

