নিউজটাইম ওয়েবডেস্ক : হাতির হামলায় ফের বাঁকুড়ায় মৃত্যু হয়েছে একজনের। গুরুতর আহত হয়েছেন হুলা পার্টির আরও এক সদস্য।মৃত গুরুদাস মুর্মু(৫৫) বাঁকুড়ার রাণীবাঁধের চালথা গ্রামের বাসিন্দা। সোনামুখী রেঞ্জের রপটের রাঙাকুল জঙ্গলে একটি হাতির দলকে ড্রাইভ করার সময় সোমবার সকালে বেঘোরে প্রাণ যায় হুলা পার্টির ওই সদস্যের।
গুরুতর আহত হয়েছেন আরও এক সদস্য । বনদপ্তর সূত্রে খবর সোমবার সকাল সাতটা নাগাদ সোনামুখীর রাঙাকুল জঙ্গলে হাতির ড্রাইভ চলছিল তখনই বাধে বিপত্তি।বুনোহাতির আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত মনীন্দ্র মুর্মু(৪০)। মৃত এবং আহত দুই ব্যক্তি একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

