নিউজটাইম ওয়েবডেস্ক : শিলিগুড়ি মহকুমায় নকশাল বাড়িতে পথ দুর্ঘটনা , মৃত্যু হয় দুজনের, আহত হয়েছেন ৫জন । ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি বেঙাই যোত এলাকার এশিয়ান হাইওয়ে তে। দুটি চরচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। একটি চারচাকা গাড়ি বিহার থেকে শিলিগুড়ির দিকে আসছিল। আরেকটি নকশাল বাড়ির দিকে যাচ্ছিল।
নকশালবাড়ির বেঙাই যোত এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয় তাতেই মৃত্যু হয় দুজনের আহত পাঁচজন। আহতদের উদ্ধার করে নকশালবাড়ির প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃত দুই যুবক বিহারের বাসিন্দা। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায় পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

