নিউজটাইম ওয়েবডেস্ক : তৈলাক্ত ত্বক নিয়ে অনেকেরই নাজেহাল হওয়ার অবস্থা। মেক আপ করলে তা ঠিকভাবে মুখে বসে না। ব্রণ স্পষ্ট হয়ে ওঠা। এই সব সমস্যা দেখা যায় তৈলাক্ত ত্বকেই। অনেকেই নিজের তৈলাক্ত ত্বকের জন্য হা হুতাশ করেন। কিন্তু বাড়িতেই কিছু নিয়ম মেনে চললে এর থেকে মুক্তি পাওয়া যায়।
ফেস ওয়াশ করা: তৈলাক্ত ত্বক যাদের আছে, তারা অনেকেই নিয়মিত ফেস ওয়াশ ব্যবহার করেন না। তৈলাক্ত ত্বক প্রত্যেকদিন দু বার করে ধোঁয়া উচিৎ। ত্বকের সঙ্গে ভালো যায়, এরকম যেকোনও ফেস ওয়াশ দিয়ে দিনে দু বার অন্তত ধুতে পারেন। অথবা গ্লিসারিন জাতীয় কোনও সাবানও ব্যবহার করতে পারেন। ব্লটিং পেপার: মুখের অতিরিক্ত তেল ব্লটিং পেপার দিয়ে মুছে ফেলুন। এই ব্লটিং পেপারের দাম খুব একটা বেশি হয় না। অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বকে চমক এনে দেয়। সারা দিনে যতবার খুশি ব্লটিং পেপার ব্যবহার করত পারেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

