নিউজটাইম ওয়েবডেস্ক : আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস। একই সঙ্গে ৩৯তম যুব দিবস। এই উপলক্ষে সেজে উঠেছে বেলুড় মঠ। স্বামী মহারাজকে শ্রদ্ধা জানাতে বিশাল আয়োজন করা হয়েছে। বেলুড় মঠের মূল মন্দিরের পাশে তৈরী করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সেখানে আজ স্বামীজি সম্বন্ধিত নানা গল্পপাঠ করে শোনাবেন গুরুভাইরা। সেই মঞ্চ থেকেই স্বামীজির জীবনবোধ ছড়িয়ে দেওয়া হবে ভক্তদের উদ্দেশে। গানে গানে উদযাপন করা হবে আজকের দিনটি।
সকালেই বেলুড়ের অন্যান্য মঠের সদস্য ও বিভিন্ন স্কুল ও ক্লাবের সদস্যরা গানে গানে শোভাযাত্রা করে এসে একত্রিত হন বেলুড় মঠ প্রাঙ্গনে। মন্দির প্রাঙ্গন ঘুরে সকল ভক্তরা একত্রিত হয়েছে অস্থায়ী মঞ্চের সামনে। সকাল সাড়ে ৯টা থেকে নানা অনুষ্ঠান হবে সেখানে। দেড় ঘন্টার এই অনুষ্ঠান শুরু হয়েছে বৈদিক মন্ত্রোচ্চারণে। এরপর উদ্বোধনী সংগীত, প্রস্তাবনা, ধর্মীয় আলোচনা, বিবেকানন্দ সম্বন্ধিত বিবিধ আলোচনা হবে। মঞ্চে যোগ ব্যায়াম প্রদর্শনীও হবে। অনুষ্ঠানের পরিশেষে সকল ভক্তরা প্রসাদ পাবেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

