নিউজটাইম ওয়েবডেস্ক : মালদহে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ করে গুলি। অন্ধকারের সুযোগে পাথর ছুড়ে হামলা। লুট সোনা ও চাঁদির অলংকার। মালদহের গাজোলে রেলসেতু এলাকার ঘটনা। হামলায় গুরুতর জখম স্বর্ণ ব্যবসায়ী সমীরণ কর্মকার। বাড়ি গাজোলের গোসানিবাদ এলাকায়। চিকিৎসার জন্য আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। রাতে সোনার দোকান থেকে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, তিনটি মোটরবাইকে দুষ্কৃতীরা তাঁর পিছু নেয়।
গাজোল রেল সেতুর কাছে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি মাথা ছুঁয়ে বেরিয়ে গেলে পাথর ছুঁড়ে হামলা করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে প্রায় ২০ ভড়ি সোনার গয়না এবং প্রায় পাঁচ কেজি চাঁদির অলংকার নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয়দের চেষ্টায় দুষ্কৃতীদের একজনকে আটক করা সম্ভব হয়েছে। গাজোল থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আটক যুবক মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

