নিউজটাইম ওয়েবডেস্ক : বছরের শুরুতেই আগুনের লেলিহান শিখার শিকার রায়গঞ্জ। সোমবার রাত ৮টা নাগান আগুন লাগে সোহড়াই এর মণিপাড়া এলাকার পাটের গুদামে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।তবে খুব সহজে নাগালে আসে না সেই আগুন।
৩৬ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও রায়গঞ্জের সোহারই মোড় এলাকায় পাটের গুদামের আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এখনও আগুন নেভানোর কাজ করে চলেছে দমকলকর্মীরা। ওই পাটের গুদামে পর্যাপ্ত অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না বলেই দাবী দমকল কর্তাদের। আগুন নেভানোর কাজ পুরোপুরি সম্পন্ন হলে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে দমকল আধিকারিক ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

