নিউজটাইম ওয়েবডেস্ক : ফের অগ্নিকাণ্ড গঙ্গাসাগরে। সাগরের লাইট হাউস মোরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বুধবার বিকেলে। ঘটনায় আহত হয়েছেন দুজন। স্থানীয় বাসিন্দাদের দাবি লাইট হাউস মোড়ে একটি ভাঙ্গা চোরা গোডাউনে হঠাৎ আগুন লাগে।এবং এই অগ্নিকাণ্ডর ঘটনায় গোডাউনের মধ্যে থাকা দুজন গুরুতর জখম হয়েছেন। ইতিমধ্যে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে সাগর গ্রামীণ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কপিলমুনি আশ্রমে আগুন লাগে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ টির বেশি দোকানে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সেইবার ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছিল দমকল কর্মীদের। ফলে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় সাধারণ মানুষের। বিক্ষোভে ফেটে পড়েন তারা। সেই ঘা না শুকোতেই আজ আবারও অগ্নিকাণ্ড গঙ্গাসাগরে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

