নিউজটাইম ওয়েবডেস্ক : সাতসকালে হাবড়া গৌড়বঙ্গ রোডে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার অন্তর্গত রুদ্রপুর বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সকাল সাড়ে ছটা নাগাদ বিকট শব্দ শুনে ঘুম ভাঙ্গে এলাকার সাধারণ মানুষের তড়িঘড়ি রাস্তায় গিয়ে দেখতে পায় রাস্তার উপরেই লুটিয়ে পড়ে আছে তিন যুবক খবর দেওয়া হয় হাবরা থানায়।
হাবরা থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম কুতুব উদ্দিন মন্ডল।আহত দুই যুবক হল আকরাজ গাজী ও ফিরোজ শেখ। বাড়ি হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।স্থানীয় মানুষের অনুমান কুয়াশাচ্ছন্ন সকালে দৃশ্যমানতা কম থাকায় লরির সাথে ধাক্কা লাগে, ইতিমধ্যে একটি লরিকে আটক করেছে হাবড়া থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

