নিউজটাইম ওয়েবডেস্ক : ডিসেম্বরের ২৫ তারিখ কেবল বড়দিন নয়, এই দিন সকলের দিন। এই দিনে আট থেকে আশি, সকলে মজে থাকেন আনন্দে।বাদ যান না টলি থেকে বলির তারকারা।ঠিক যেমন বাদ গেলেন না বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।তবে গ্র্যান্ড সেলিব্রেশন নয়, অনুষ্কাসুলভ বড়দিন উদযাপন করেছেন তিনি। ঘরোয়া পরিবেশে উদযাপন করেছেন তিনি।
অনুষ্কার পোশাকে ছিল লাল সাদার ছোঁয়া।বড়দিনে যেন একটু ছোটবেলায় ফিরে যেতে চাইলেন তিনি। চোখে ‘বড়োদিন’ থিমের চশমা পরেছিলেন তিনি।উপস্থিত ছিলেন সান্তাও। যদিও এই সান্তা কে তা বোঝা যায়নি। ইন্সটাগ্রামে নিজের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, বন্ধু, পরিবার এবং ভালো খাবারেই তিনি উপভোগ করেছেন বড়দিন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

