নিউজটাইম ওয়েবডেস্ক : এক মাসব্যাপী বিশ্বকাপ ফুটবলের জ্বর কাটল রবিবার রাতে। যদিও ঘোর কাটেনি এখনও। ৩৪ বছর পর আর্জেন্টিনা হাতে পেল বিশ্বকাপ। মেসি জ্বরে কাবু তামাম বিশ্বের ভক্তরা, বাদ যায়নি বলিউডের কিং খানও। মেসির জ্বয়ে উচ্ছ্বসিত শাহরুখ। একই সঙ্গে নিজের ছোটবেলার বিশ্বকাপ দেখার স্মৃতিচারণ করলেন। সেকাল থেকে একালের বদলে যাওয়া জীবনের কথা বললেন, মেসির জন্য তুলে রাখলেন মুগ্ধতা।
আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরেই অন্যান্য আর্জেন্টিনা ভক্তদের মতো নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না শাহরুখ খান। তিনি লিখলেন, ‘আমরা অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনালের সময়ে রয়েছি।মায়ের সঙ্গে ছোট স্ক্রিনের টিভির সামনে বসে বিশ্বকাপ দেখার কথা মনে পড়ে। বাচ্চাদের সঙ্গে এখনও সেই একই উত্তেজনা। ধন্যবাদ মেসি আমাদের প্রতিভা, পরিশ্রম এবং স্বপ্নে বিশ্বাস রাখতে শেখানোর জন্য।’Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

