নিউজটাইম ওয়েবডেস্ক : বড়দিনের সকালেই দুর্ঘটনা।ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল ধান বোঝাই একটি পিকআপ ভ্যান। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কলতলা সংলগ্ন এলাকায়। সেখানে এদিন সকালে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম ছিল।
উল্টোদিক থেকে আসা গাড়ির সাথে সংঘর্ষের হাত থেকে বাঁচতে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায় ট্রাকটি। স্থানীয়দের সহযোগিতায় বরাত জোরে প্রাণে বেঁচে যান গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে বাসন্তী ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

