নিউজটাইম ওয়েবডেস্ক : নিজেদেরকে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে এলাকায় ছিনতাই করে দুই যুবক। কেউ প্রতিবাদ করলে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দিয়েছিল। শনিবার বিকেলে এই অভিযোগ পেয়ে ক্যানিং থানার পুলিশ ক্যানিং বৈতরণী এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করে দুই অভিযুক্তকে।
ধৃতদের নাম সাদ্দাম হোসেন পুরকাইত ও বাপি সর্দার নামে দুইজনকে গ্রেফতার করে। এদের দুজনের বাড়িই ক্যানিং থানা এলাকায়। গত কয়েকদিন ধরে এরা ক্যানিং এলাকায় এই ধরনের নানা অসামাজিক কাজকর্ম শুরু করেছিল। ধৃতদেরকে রবিবার আলিপুর আদালতে তোলা হবে। এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

