নিউজটাইম ওয়েবডেস্ক : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু থেকেই উত্তেজনার পরিবেশ লক্ষ্য করা যায়। বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে নামেন ছাত্র-শিক্ষকদের একাংশ।
প্ল্যাকার্ড হাতে শিক্ষামন্ত্রীর সামনে স্লোগান তোলেন তারা। তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-এর কোনো জমি বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর হচ্ছে না বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বস।কিন্তু এতে সন্তুষ্ট হননি আন্দোলনরত ছাত্র-শিক্ষকরা। আন্দোলনরতরা জানান, ‘শিক্ষামন্ত্রীর মুখের কথাতে আমরা বিশ্বাসী না। ইসি মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাতে হবে তবেই আমরা আন্দোলন থেকে সরে যাব।’Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

