নিউজটাইম ওয়েবডেস্ক : শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে সেই কবে থেকে উত্তাল রাজ্য রাজনীতি। দূর্নীতির দায়ে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যও এই মূহূর্তে জেলেই রয়েছেন। এমন উত্তাল আবহের মধ্যেই আগামীকাল অর্থাৎ ১১ ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষা হতে চলেছে। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ উঠে এল।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘পর্ষদের কাছে, প্রশাসনের কাছে সুনির্দিষ্ট খবর আছে কেউ কেউ টেট বানচালের চেষ্টা করছে।’ তাঁর দাবি, পরীক্ষার পদ্ধতিতে বিঘ্ন ঘটাতে চাইছেন কেউ। কঠোর ব্যবস্থা মেনে টেট পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আগামীকাল। সেই নিশ্ছিদ্র নিয়মের মধ্যে ঠিক কেমন বিঘ্ন ঘটবে বলে শিক্ষা পর্ষদের সভাপতি মনে করছেন, তা খোলসা হয়নি এখনও।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

