নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বকাপের সমাপ্তি হয়েছে গতকাল রাতেই, আজ সকাল পেরিয়ে বিকেল হলেও ঘোর কাটছে না বিশ্ববাসীর।আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনালের টানটান উত্তেজনায় ফিরে যেতে চাইছেন ফুটবলপ্রেমীরা।তবে উচ্ছ্বসিত বিশ্বের অগুন্তি মেসি সমর্থক। শেষ বিশ্বকাপে মেসি যে জিতবেই সেই আশায় বুক বেঁধেছিলেন সমর্থকেরা। পাড়ায় পাড়ায় আর্জেন্টিনার পতাকা, মেসির ছবিতে মুড়ে গিয়েছিল। সব স্বপ্ন সত্যি হল গতকাল।
শেষ রাতেই বাজিমাত করল ওস্তাদ। বিশ্বকাপ উঠল সেই মেসির হাতেই। গতকালই বিভিন্ন জায়গায় নীল সাদা রঙের মিষ্টি বিক্রি হচ্ছিল, আজ বাজারে এল মেসি কেক। সাদা ক্রিম কেকের ওপর বসে রয়েছেন যুবরাজ মেসি। সাদা নীল ক্রিমে মেসির ভালোবাসা ফুটে উঠেছে।শহর কলকাতার বিভিন্ন জায়গায় বিকোচ্ছে সেই কেক।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

