নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের ছায়া ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। দ্বিতীয় স্ত্রীর দেহ ১৪ টুকরো করে ফেলে দেওয়ার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার স্বামীসহ আরও চারজন। তদন্তে নেমেছে সাহেবগঞ্জ পুলিশ।নিহত ২৫ বছরের রুবিকা পাহাড়দীন’এর সঙ্গে দুই বছর আগে ২২ বছরের দিলদার আনসারী নামে এক বিবাহিত যুবকের আন্তঃবর্ণ বিয়ে হয়েছিল।
পারিবারিক অশান্তির কারণে সাহেবগঞ্জের বড়িও এলাকায় তারা একটি বাড়ি ভাড়া নিয়ে ছিল। সেখান থেকে রুবিকা গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। তার পরিবারের সদস্যরা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ তদন্ত শুরু করলে তার দেহের প্রায় ১৪টি টুকরো উদ্ধার করা হয়। বর্তমানে মামলার তদন্ত চলছে। আর দিলদার শেষ পর্যন্ত রুবিকাকে কেন হত্যা করেছে এবং এর কারণ কী তা জানার চেষ্টা চলছে, পাশাপাশি এই হত্যাকাণ্ডে দিলদার ছাড়া অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। নৃশংস এই খুনের ঘটনায় ঝাড়খন্ড রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

