নিউজটাইম ওয়েবডেস্ক : মর্মান্তিক মৃত্যু দুই শিশু কন্যার।ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার মাকড়ভোলা গ্রাম থেকে ধনঞ্জয় শবর নামে এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও পাঁচ বছরের এক শিশু পুত্র এবং দুই শিশু কন্যাকে নিয়ে নাররা গ্রামে মাঠে ধান কাটার কাজ করতে যান । মোট পাঁচটি পরিবার ওই এলাকায় ধান কাটার কাজ করতে গিয়েছিলেন । গ্রামে মাঠের মাঝে খড়ের ছাউনি দিয়ে একটি ঝুপড়ি করে সেখানে থাকতেন তাঁরা এবং অন্যের জমিতে ধান কাটার কাজ করতেন । অন্যান্য দিনের মতো এদিনও ধনঞ্জয় শবর ও তার স্ত্রী রান্না করে সন্তানদের খাইয়ে ধান কাটার কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান । এর পরেই ঘটে যায় সেই মর্মান্তিক দূর্ঘটনা।
দুই শিশু কন্যা ঝুপড়ির ভেতর ঘুমাচ্ছিল। বুধবার সকাল দশটা নাগাদ হঠাতই তাঁদের খড়ের ছাউনি দেওয়া ঘরে আগুন লেগে যায়। নজরে আসতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কিন্তু ততক্ষণে দুই শিশু কন্যার আগুনের গ্রাসে চলে গিয়েছে । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় ইন্দাস থানার পুলিশ। দুই শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । কিভাবে ওই ঘরে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

