নিউজটাইম ওয়েবডেস্ক : তমলুক আদালতে এবার ধরা পড়লো ভুয়ো আইনজীবী। ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ, ভুয়ো সাংবাদিকের পর এবার ভুয়ো আইনজীবী।জানা গিয়েছে, কালো কোট পরে এক যুবক তমলুক আদালত চত্বরে বেশ কিছুদিন ধরে ঘোরাঘুরি করছিল এবং বিভিন্ন মোক্কেলের কাছ থেকে টাকাও নিয়েছে সে। আইনজীবিদের সন্দেহ হয়। এবং ওই ব্যকিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তার ডিগ্রি আসল নয়।
এরপরই আইনজীবিরা ওই ভুয়ো আইনজীবীকে মারতে শুরু করে। তাকে ধরে ল-ইয়ারর্স বারে নিয়ে গিয়ে বসায় আইনজীবীরা । পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায় তাকে। পুলিশ এবং আইনজীবীরা জিজ্ঞাসা করে জানতে পেরেছে? ধৃত ব্যক্তির নাম আব্দুল মজিদ। বাড়ি তমলুক থানার কাশমালি গ্রাম।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

