নিউজটাইম ওয়েবডেস্ক : উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। শুক্রবার সকালে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে তিন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আগামী ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে প্রত্যেক জেলার প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক সারছেন মুখ্য নির্বাচিনী আধিকারিক আরিজ আফতাব।
এদিন শিলিগুড়িতে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা এবং উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক সারেন তিনি। আরিজ আফতাব ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত কুমার চৌধুরী ও সহকারি মুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

