নিউজটাইম ওয়েবডেস্ক : জমজ সন্তানের জন্ম দিলেন প্রবীণ দম্পতি। ২০১৯ সালের জুলাই মাসের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল একমাত্র ছেলে অনিন্দ দত্তর , তারপরেই দিশেহারা হয়ে পড়েন দত্ত দম্পতি, একাকীত্ব ও মানসিক কষ্ট তাদের কুরে কুরে খেতে থাকে তাদের ।বছর সত্তরের তপন দত্ত ও বছর চুয়ান্নর তার স্ত্রী রুপা দত্ত দুজনে সিদ্ধান্ত নেন তাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য ও একাকীত্ব দূর করার জন্য সন্তানের প্রয়োজন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় শারীরিক একাধিক অসুবিধা ।
সেই সময় হাওড়া জেলার বালি এলাকায় এক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন ওই দম্পতি। তার পরামর্শেই শুরু হয় চিকিৎসা, বাচ্চা গর্ভধারণ করার পর একাধিক শারীরিক অসুবিধার সম্মুখীন হয় মা-রূপা দত্ত।সে সময় যে ডাক্তার তাদের চিকিৎসা করতেন তারাও হাল ছাড়তে থাকে। পরবর্তীতে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমের সঙ্গে আলোচনা করে সেখানেই একটি ছেলে এবং একটি মেয়ে এই জমজ শিশুর জন্ম দেয় বৃদ্ধ দম্পতি। অক্টোবর মাসের দশ তারিখ শিশুর জন্ম দেয় তারা, নভেম্বর মাসের ৩০ তারিখ অর্থাৎ বুধবার শিশুদের নিয়ে তাদের অশোকনগরের বাড়িতে আসে বাবা ও মা । সুস্থ আছেন দম্পতি ও শিশুরা।পরিবারের অন্যান্য লোকজন তাদের ফুল ছিটিয়ে, শঙ্খ বাজিয়ে বরণ করে নেয় । দম্পতি মনে করছেন সদ্যোজাত দুই ফুটফুটে সন্তানকে ধীরে ধীরে বড় করে তুলবেন আর তাতেই কিছুটা হলেও তাদের পুত্র শোকের যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পাবেন ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

