নিউজটাইম ওয়েবডেস্ক : বছরের শেষ মাসের শুরু আজ। অন্যান্য বছর এই সময় ভরা শীতের আমেজ পায় বঙ্গ। কিন্তু এই বছর ব্যতিক্রম। শীতের আমেজ পেলেও, জাঁকিয়ে শীত এখনও অনুভব করতে পারল না রাজ্যবাসী। গতকাল আবার রাজ্যের পারদ চড়েছিল।গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ২১ ডিগ্রির আশেপাশে। আজ বার গুতকালের থেকে নামল পারদ।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি, আলিপুর আবহাওয়া দফতর। তবে জাঁকিয়ে শীত কবে পড়বে, তাও জানা যায়নি ষ্পষ্টভাবে। মনে করা হচ্ছে জাঁকিয়ে শীতের আমেজ পেতে এই সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

