নিউজটাইম ওয়েবডেস্ক : শুরুতেই বঙ্গে বারবার ধাক্কা খাচ্ছে শীত। বেশ কিছু দিন আগে রাজ্যে পারদ নামলেও, মঙ্গলবার আবারও উর্ধ্বমুখী হতে শুরু করেছে পারদ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।
কিন্তু নভেম্বরের শেষে হঠাতই কেন নিম্নমুখী পারদ? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে।যার ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তর পশ্চিম থেকে আস হাওয়া। তবে আশার বাণীও শুনিয়েছে হাওয়া অফিস, তাঁরা জানিয়েছেন শুক্রবার থেকে ফের শীতের আমেজ পাবে বাংলা। তবে জাঁকিয়ে শীত এখনই পড়বে না। ডিসেম্বরের শুরুতেও পারদ ১৫ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা দেখছে না মৌসম ভবন। তাদের পূর্বাভাস, জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

