নিউজটাইম ওয়েবডেস্ক : বিগত বেশ কয়েকদিন ধরে বোমা ও অস্ত্র উদ্ধার হচ্ছে যত্রতত্র। বুধবার সকালেও সেই ঘটনা অপরিবর্তিত। আজ আবারও বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হল ১ ব্যক্তিকে। গ্রেফতার করেছে কুলতলী থানার পুলিশ।
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলতলী থানার পুলিশ কুলতলির দু’নম্বর মধুসূদনপুর এলাকা থেকে মঙ্গল লস্কর নামে এক ব্যক্তিকে অস্ত্র ও বোমাসহ গ্রেফতার করে। ওই ব্যক্তির থেকে উদ্ধার হয়, ১টা দু-নলা বন্দুক, ১টি এক নলা বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ ও দুটি তাজা বোমা, পুলিশ সূত্রে খবর এলাকায় অসামাজিক কাজে দীর্ঘদিন ধরে লিপ্ত ছিল মঙ্গল নস্কর। কেন অস্ত্র মজুদ করেছিল সে তা জানতে তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ, আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে কুলতলী থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

