নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার সকাল সাতটা নাগাদ বেলুড় থানার অন্তর্গত লিলুয়া মতোয়ালা রোডে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। প্লাস্টিকের কাঁচামালে ভর্তি কারখানায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। দাউ দাউ করে জ্বলতে থাকে। আতঙ্কে পাশাপাশি কারখানা লোকেরা বেরিয়ে পড়ে।
দমকল সূত্রে খবর, তাঁরা খবর পেলে প্রথমে দুটো ইঞ্জিন এবং পরে আরও দুটি, মোট চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দমকল কর্মীরা এখনও আগুন নেভানোর কাজ চালাচ্ছে বলে পুলিশসূত্রে জানা গিয়েছে।এই অগ্নিকাণ্ডে হতাহতের কোন খবর নেই।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

