এবার বিশেষ সুবিধা, বিশেষ মানুষদের জন্য ।

স্পেশাল সামারি রিভিশন অফ ইলেক্টোরাল রোল ২০২৩ । এই বিষয় নিয়ে বেহালায় ব্লাইন্ড স্কুলে ইলেকশন কমিশনের পক্ষ থেকে আজ একটি ক্যাম্প করা হলো । PwD ( পারসন্স উইথ ডিজাবেল) অ্যাপের মাধ্যমে প্রতিবন্ধীরা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন। এই মুহূর্তে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজারের মতো প্রতিবন্ধীদের নাম নথিভুক্ত হয়েছে । কিন্তু দেখা গেছে অনেক প্রতিবন্ধী হোমে থাকে বা পড়াশুনার ক্ষেত্রে অন্যান্য জায়গায় থাকে যখন এলাকায় ভোটে নাম তোলা হয় সেই সময় তারা এসে নাম তুলতে পারেননা। সেইসব কথা চিন্তা করে এই অ্যাপটি চালু হয়েছে এবং এই অ্যাপের মাধ্যমে ভোটার তালিকায় তারা নাম তুলতে পারবে । পাশাপাশি তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও জানাতে পারবে । ভোটের সময় তাহলে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কার কার কি অসুবিধা সেই ভিত্তিতে ব্যবস্থা নিতে পারবে ইলেকশন কমিশন এবং এ বিষয়ে জেলা শাসকের দফতরও একই সঙ্গে কাজ করবে । পাশাপাশি একটি টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে ‘1050’ । এই টোল ফ্রি নাম্বারে ফোন করে ভোটে নাম তোলার বিষয় বা বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানানো যাবে। এতদিন ধরে ১৮ বছর হলে তবেই ভোটে নাম তুলেতে পারত। জানুয়ারি মাসের এক তারিখে যাদের ১৮ বছর হোতো তারাই সুযোগ পেতেন । কিন্তু এখন থেকে ১৭ বছর ৬ মাস বয়স থেকেই আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের তারিখ চারটে ভাগে ভাগ করা হয়েছে পয়লা জানুয়ারি , ১ লা এপ্রিল, ১ লা জুলাই, ও ১লা অক্টোবর ২০২৩ । এর ফলে ভোটের সময় যাদের বয়স ১৮ বছর হয়ে যাবে তারাও ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে যাবে। আগে জানুয়ারি মাসে ১ তারিখ ১৮ বছর যাদের হতো তারা ভোটের তালিকায় অংশগ্রহণ করতে পারতেন । তবে দেখা গেছে ২রা জনুয়ারি যাদের ১৮ বছর পূর্ণ হয় তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারতেননা । তাই সেই কথা চিন্তা করে যাদের বয়স ১৭ বছর ৬ মাস থেকেই আবেদন করতে পারবে, তাদের যখন ১৮ বছর পূর্ণ হবে সঙ্গে সঙ্গে তাদের ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে যাবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকশন কমিশনের অ্যাডিশনাল সিইও সঞ্জয় বসু, উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক হড় সিমরান সিং, ডেপুটি সিইও সুব্রত পাল সহ আরো বিভিন্ন আধিকারিকরা । উপস্থিত ছিলেন ব্লাইন্ড স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube