চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ । ঘটনাটি মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের । ঘটনায় সমগ্ৰ বাগানে চাঞ্চল্য ছড়িয়েছে । জানা যায়, প্রায় সপ্তাহ দুয়েক আগে বাগানের ১২ ও ১৩ নাম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় বনদপ্তরের তরফে ওই খাঁচা পাতা হয়েছিল । আজ ভোরে বাগানের জনগণ ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায় । কাছে গিয়ে দেখে যে একটি চিতাবাঘ খাঁচার মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছে । খাঁচায় চিতাবাঘ ধরা পড়ার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় চিতাবাঘ দেখার জন্য । খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে । বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ গরুমারায় নিয়ে যায় । উল্লেখ্য, প্রায় সপ্তাহ দুয়েক আগে কিলকোট চা বাগানে ভাল্লুকের আতঙ্ক তৈরি হয় । বাগানে কাজ করার সময় শ্রমিকরা ভাল্লুক দেখতে পায় বলে শ্রমিকরা দাবি করেন । ওইদিনই বনকর্মীরা এসে ভাল্লুকের খোঁজ চালালেও কোনো হদিস মেলেনি । এরপর ভাল্লুক ধরার জন্য বনদপ্তরের তরফে খাঁচা বসানো হয় । ভাল্লুক ধরার জন্য বসানো খাঁচায় এদিন ওই চিতাবাঘ টি ধরা পরে বলে জানা যায় । উল্লেখ্য, গত বৃহস্পতিবার কিলকোট চা বাগান সংলগ্ন ইনডং চা বাগানে দুটি চিতাবাঘের লড়াই এর খবর পাওয়া যায় । খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়, চিতাবাঘটি সুস্থ থাকায় সেটিকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

